মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব কেশবপুরের ঐতিহ্য কালোমুখ হনুমান আজ অস্তিত্ব সংকটে, টিকে থাকতে প্রয়োজন নিরাপদ আবাস ও খাদ্য ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের পটুয়াখালীতে পুলিশের সফল অভিযানে ১৬১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল কাশির সিরাপসহ ১ জন আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত যশোরে নজরুল ইসলামকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা মানবিক বিভাগ থেকে সাফল্য: বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন যশোর শিক্ষা বোর্ড স্কুলের শিক্ষার্থী মুমুর ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা

**** ব্রেকিং নিউজ **** যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ইন্টার্ন চিকিৎসক আটক

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে (৭ জুলাই ২০২৫) সোমবার দুপুরে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করা হয়েছে

আটক ব্যক্তির নাম আব্দুর রহমান জাকির (২৭), পিতা মজিবুর রহমান, গ্রাম শংকরপুর ইসহাক সড়ক, যশোর সদর। জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে ওই ব্যক্তি সাদা এপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দেন এ সময় তিনি এক রোগী সানজিদা (৩৬), পিতা মজনু, গ্রাম পুরাতন কসবা কাঠালতলা, যশোর সদর-এর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন।

হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য (সোহেল রানা) বিষয়টি সন্দেহজনক মনে করলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ধৃত ব্যক্তি ইন্টার্ন চিকিৎসক নন বলে স্বীকার করেন। তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি’র ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয়পত্র পাওয়া যায়, তবে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কোনো ইন্টার্ন চিকিৎসক নন বলে নিশ্চিত হওয়া যায়।

পরে পুলিশ সদস্য (সোহেল রানা)তাকে হাসপাতাল সুপারের কাছে নিয়ে যান হাসপাতাল সুপার তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আব্দুর রহমান জাকিরকে আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বেশ কিছুদিন ধরে হাসপাতাল এলাকায় প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন হাসপাতালের নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews