বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

ফুলপুরে পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন : ক্ষতির মুখে খামারি পরিবার

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

মাহাবুল ইসলাম পরাগ, ফুলপুর ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর মড়লবাড়ী এলাকায় এক মৎস্য খামারির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০-১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত খামারি এরশাদুল হাসান হিমেল জানান, তিনি দীর্ঘদিন ধরে পুকুরে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। রাতের অন্ধকারে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে পুকুরে অসংখ্য মৃত মাছ ভেসে উঠতে দেখা যায়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, এটি সম্পূর্ণ একটি পরিকল্পিত নাশকতা। একজন পরিশ্রমী খামারিকে ধ্বংস করার উদ্দেশ্যেই এমন কাজ করা হয়েছে।

এ বিষয়ে ফুলপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী হিমেল। এদিকে এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এ ঘটনায় খামারি পরিবার মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়েছে।

এলাকার সচেতন মহল এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews