বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ২

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আয়শা খাতুন ও নুরনবী ওরফে নান্টু ব্যাপারী
নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার(১১জুন২০২৫) যশোর জেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল খালঘাটপাড়া এলাকা থেকে (৭৫০ গ্রাম) গাঁজাসহ আটক করা হয়।

আটক আসামীরা হলেন মোছাঃ আয়েশা খাতুন ওরফে জোছনা বিশ্বাস (২৬), স্বামীঃ মোঃ মিন্টু ব্যাপারী, পিতা-শ্রী চন্ডীদাস বিশ্বাস, সাং- জঙ্গলবাধাল খালঘাটপাড়া , বসুন্দিয়া ইউনিয়ন, ওয়ার্ড নং- ০৭,থানা- কোতয়ালী জেলা- যশোর ও মোঃ নুরনবী ওরফে নান্টু ব্যাপারী (৪০) পিতাঃ মৃতঃ মিজানুর রহমান ওরফে সুনু ব্যাপারী, সাং- জঙ্গলবাধাল খালঘাটপাড়া,বসুন্দিয়া, ইউনিয়ন,থানাঃকোতয়ালি জেলা যশোর।

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা:

পরিদর্শক মোঃ লায়েকউজ্জামান বাদী হয়ে আসামী মোছাঃ আয়েশা খাতুন ওরফে জোছনা বিশ্বাস (২৬)এর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন এবং উপ-পরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে আসামি মোঃ নুরনবী ওরফে নান্টু ব্যাপারী (৪০)এর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আর ও একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন
মোঃ আসলাম হোসেন উপপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews