বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

ডিসেম্বরে থেকে রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে: অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চলতি বছরের ডিসেম্বর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

সোমবার বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা এসময় আরও বলেন, উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপালের সঙ্গে ৩ অক্টোবর ২০২৪ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা পূরণে সাশ্রয়ী মূল্যে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা হবে।

বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, এ আইনের আওতায় ইতোমধ্যে সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে চুক্তিগুলোর ট্যারিফ কাঠামো পর্যালোচনা এবং পুনরায় নেগোসিয়েশন ও সুপারিশ প্রদানের লক্ষ্যে পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে মেট্রোপলিটন এলাকায় বিতরণ লাইন এবং সাবস্টেশনসমূহ ভূ-গর্ভস্থ করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এই পদক্ষেপ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও স্থিতিশীল এবং কার্যকরী করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews