শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

যশোরে জুতার সোল থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :যশোরের ঝুমঝুমপুর এলাকায় বিশেষ অভিযানে ১২টি স্বর্ণের বারসহ লিটন রায় (৫০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

বিজিবি জানায়, লিটনের জুতার সোলের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১কেজি ৩শত ৯৭   গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে লিটন জানায়, তিনি স্বর্ণগুলো ঢাকার শাখারী বাজার থেকে সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহ সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা। আটক লিটন রায়ের বাড়ি ঢাকার কোতোয়ালী থানার শাখারী বাজার এলাকায়। বিজিবি তাকে স্বর্ণসহ যশোর সদর থানায় হস্তান্তর করেছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তে স্বর্ণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা ও অভিযানিক তৎপরতা চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews