বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ঈদে নিরাপত্তায় কঠোর অবস্থানে যশোর জেলা পুলিশ যশোর অফিস

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে
যশোর অফিস
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে যশোর জেলা পুলিশ। ঈদগাহ, চামড়ার হাট, সড়ক-মহাসড়ক, ব্যাংক, বাজার, যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়,ঈদের দিন জেলার গুরুত্বপূর্ণ ঈদগাহ মাঠগুলোতে নিরাপত্তায় থাকবে একাধিক পুলিশ টিম। শহর ও শহরতলীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
পুলিশ সুপার রওনক জাহান বলেন,“নগদ লেনদেনে প্রতারণা ঠেকাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। জাল টাকা ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। টাকা গণনায় বাধ্যতামূলকভাবে মেশিন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।”
চামড়া বেচাকেনার অন্যতম কেন্দ্র রাজারহাট চামড়ার হাটেও নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। কোরবানির পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনের নিরাপত্তায় জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও কাজ করবে।
যানজট নিরসনে নিয়োজিত রয়েছে ট্রাফিক পুলিশ। দখলমুক্ত রাস্তা নিশ্চিতে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ।
নিরাপত্তায় থাকছে মোবাইল টিম,পিকেট টিম, ফুট প্যাট্রোল ও বাইক মোবাইল ডিউটি টিম। শহর ও শহরতলীতে দায়িত্ব পালন করবে ২৮টি মোবাইল টিম, ৪টি বিশেষ পিকেট টিম এবং ৭টি ফুট প্যাট্রোল টিম।
বাসাবাড়িতে চুরি রোধে মোবাইল ও পেট্রোল টিমের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন থাকছে সাদা পোশাকধারী পুলিশ সদস্য।
পুলিশ সুপার জানান, “জরুরি সেবা ৯৯৯-এর টিমকে রাখা হয়েছে বিশেষ সতর্ক অবস্থায়। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করা হবে। ঈদে যশোরবাসী যেন শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews