শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুর উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) কেশবপুর উপজেলা এনসিপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা।

সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা এনসিপির আহ্বায়ক মো. নুরুজ্জামান, সদস্যসচিব মনির আজাদ, যুগ্ম সদস্যসচিব সাজিদ সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা এবং কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক মো. সম্রাট হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট কামরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক গাজী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আব্দুর জব্বার মোল্ল্যা, যুগ্ম সদস্যসচিব রবিন দাস, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, মুখ্য সংগঠক তাহমিদ আহসান মিশাদ, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রিফাত হাসান মিরাজ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ হাসান ইমন। এ ছাড়া জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেত্রী শাহরিন ইরার সঙ্গে কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় কেশবপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, বিদ্যমান সমস্যা, করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়। এ মতবিনিময় সভার মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের যোগাযোগ ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews