শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ফরিদপুর প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলন্ত ট্রাকে আগুন দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি চলন্ত একটি ট্রাকের পেছনে আগুন ধরিয়ে দিচ্ছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজার ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটেছে।
তবে অনুসন্ধানে ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার দাবির কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
আগুন দেওয়া দাবিটির সত্যতা যাচাই করতে ভাঙ্গা টোল প্লাজা থেকে শিবচর হাইওয়ে থানা এলাকার বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা এবং এলাকা পরিদর্শন করেও ট্রাকে আগুন দেওয়ার কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এক উপপরিদর্শক (এসআই) এবং শিবচর হাইওয়ে থানার কর্মকর্তা জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে যে রাতে ট্রাকে আগুন দেওয়ার কথা বলা হচ্ছে, সে রাতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন।
অনুসন্ধানে স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশের বক্তব্যেও ভাঙ্গা টোল প্লাজার ফ্লাইওভারে ট্রাকে আগুন দেওয়ার দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা তথ্য দেখেই তা সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews