বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল গৃহবধুকে পিটিয়ে রক্তাত্ত্ব করলো দেবর প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে পৌর ২ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল যশোরে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার আয়োজনে কমরেড দিপু,মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণার স্মরণসভা অনুষ্ঠিত: যবিপ্রবি প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল যশোরে পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৭৪ পিস ইয়াবাসহ আটক ২

গৃহবধুকে পিটিয়ে রক্তাত্ত্ব করলো দেবর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে তাসলিমা খাতুন(৩৪) নামে এক গৃহবধুকে পিটিয়ে রক্তাত্ত্ব করেছে তারই দেবর আব্দুর রহিম। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আটটার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামে। আহত গৃহবধু একই গ্রামের কারিমুল্লাহর স্ত্রী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কারিমুল্লাহ গাজী জানায় নামাজ আদায় করাকে কেন্দ্র করে বড় ছেলে তার ছোট ছেলে তানভীরকে শাসন করছিল। এসময় বড় ছেলের সাথে তার বাক-বিতন্ডার একপর্যায়ে আব্দুর রহিম লাঠি দিয়ে বড় ছেলেকে মারতে শুরু করে। একপর্যায়ে তার স্ত্রী সন্তানকে রক্ষার্থে এগিয়ে আসায় আব্দুর রহিম ঘেরার লাঠি তুলে তাকে মারধর করে। এসময় নাক ভেঙে পর্যাপ্ত রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তিনি আরও জানান বিষয়টি তারা জরুরী পরিষেবার ৯৯৯ নম্বরের মাধ্যমে শ্যামনগর থানা পুলিশকে জানিয়েছেন।

ছবি ঃ আহত গৃহবধু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews