বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন ইনসেপশন মিটিং অনুষ্ঠিত যশোরে নড়াইলের চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও বস্ত্র বিতরণ শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা খুলনায় তাঁতীদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি এসআরবি-৬ জালে আটক যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ বাঘারপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজিসহ ৪০ জন আসামি, গ্রেপ্তার ৪ যশোরের কেশবপুরে জোড়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

যশোরে নড়াইলের চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে নড়াইলের নড়াগাতি থানার চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন মনিহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. নজরুল ইসলাম (৫০), পিতা- মৃত আশিক, সাং- বারান্দিপাড়া, আব্দুর রশিদ সড়ক, সিটি কলেজ পাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- যশোর।

মামলা সূত্রে জানা যায়, নড়াইল জেলার নড়াগাতি থানার দেবদুন গ্রামের নুর আরাফাতকে গত ৫ অক্টোবর রাতে সৌর বিদ্যুতের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে এজাহারের ৮নং আসামি ইব্রাহিম কাজী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পূর্বপরিকল্পিতভাবে এজাহারভুক্ত আসামিরা মিলে ভিকটিমকে গুরুতর জখম করে। পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরও আঘাত করা হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews