শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২২৮ জন সেবা না বানিজ্যঃ হাওয়ার উপর চলছে মণিরামপুর সেন্ট্রাল হসপিটাল! ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে যোগ দিতে জামায়াতের নেতাকর্মীদের সমাবেশ যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে গাজী ফারুকের মশারি বিতরণ ভাঙ্গায় কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত মহেশপুরে মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ ও র‍্যালি মণিরামপুরে উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে যোগ দিতে জামায়াতের নেতাকর্মীদের সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
‘চলো চলো লংমার্চে, জনতার ৭ দফা অধিকার আদায়ের একমঞ্চে’ এ স্লোগান সামনে রেখে ঢাকা-খুলনা-কুষ্টিয়া ১১ দলীয় ঐক্যের লংমার্চে যোগ দিতে ফরিদপুরের ভাঙ্গায় সমবেত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ভাঙ্গা উপজেলার নতুন পৌর ভবনসংলগ্ন বটতলা সড়কে তাঁরা জড়ো হন। কর্মসূচিতে স্থানীয় ও জেলা পর্যায়ের নারী-পুরুষ নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ সাত দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।
জামায়াতের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা জানান, দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শতাধিক গাড়ির বহর নিয়ে আয়োজিত লংমার্চে যোগ দিতে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ভাঙ্গায় সমবেত হয়েছেন।
এদিকে গাড়িবহর নিয়ে লংমার্চের কর্মসূচিতে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণকে দুঃশাসন থেকে মুক্তি দিতে হবে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করতে হবে। এগুলো ১৮ কোটি মানুষের গণদাবি।”
তিনি কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
লংমার্চকে কেন্দ্র করে ভাঙ্গার বটতলা সড়ক ও আশপাশের এলাকায় জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি বাস্তবায়ন করতে হবে। দেশকে দুঃশাসন থেকে মুক্ত করতে হবে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিতাড়িত করতে হবে এবং সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও গণদাবি বাস্তবায়ন করতে হবে।এ সময় তিনি উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews