শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সেবা না বানিজ্যঃ হাওয়ার উপর চলছে মণিরামপুর সেন্ট্রাল হসপিটাল! ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে যোগ দিতে জামায়াতের নেতাকর্মীদের সমাবেশ যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে গাজী ফারুকের মশারি বিতরণ ভাঙ্গায় কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত মহেশপুরে মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ ও র‍্যালি মণিরামপুরে উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নিন্দা

বারোবাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ৩১০ রোগীকে চিকিৎসাসেবা, ছানি রোগী হিসেবে বাছাই ৫০ জন

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক :ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে যশোরস্থ বারবাজার (শহর মোহাম্মাদাবাদ) সমিতির সার্বিক ব্যবস্থাপনায় একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বারোবাজার হাইস্কুল মাঠে আয়োজিত এ শিবিরে এলাকার অসহায় ও দরিদ্রসহ বিভিন্ন বয়সী প্রায় ৩১০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চিকিৎসা শিবিরে চোখ পরীক্ষা শেষে ৫০ জন রোগীকে ছানি রোগী হিসেবে বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আদ্-দ্বীন হাসপাতালের উদ্যোগে এবং রেশমি অ্যান্ড মাহমুদ সিদ্দিকী ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
চক্ষু চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রবীণ শিক্ষক আরশেদ আলী পাতা, যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক ডা. সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব এস এম সোহেল, তরিকুল ইসলাম, সিনিয়র সদস্য আমিনুর রহমান, বারোবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও বারোবাজার ও আশপাশের এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়রা এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews