শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২২৮ জন সেবা না বানিজ্যঃ হাওয়ার উপর চলছে মণিরামপুর সেন্ট্রাল হসপিটাল! ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে যোগ দিতে জামায়াতের নেতাকর্মীদের সমাবেশ যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে গাজী ফারুকের মশারি বিতরণ ভাঙ্গায় কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত মহেশপুরে মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ ও র‍্যালি মণিরামপুরে উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভাঙ্গায় কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মানিকদহ ইউনিয়ন উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।
এমপি শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “আওয়ামী লীগ কেবল দুই ভাগে বিভক্ত হয়েছে—এক ভাগ পলাতক লীগ, আর অন্য ভাগ নন-পলাতক লীগ।”
কৃষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি নির্ভরশীল। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। কৃষকদের পাশে থাকার পাশাপাশি কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জরুরী জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সভাপতি ও সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন (সেলিম), সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী মোল্লা, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম সম্পাদক অলক কুমার বসু, ফরিদপুর জেলা কৃষক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম (ভিপি শহিদ), সদস্য সচিব মুরাদ হোসেন মুরাদ, যুগ্ম আহ্বায়ক সজীব ঘোষ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ. ও. এম. তৈমুর লং, সহকারী সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান , এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রোমিও)-সভাপতি সালমান মোল্লা
এবং ভাঙ্গা পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস।
মানিকদহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সম্রাট মাহমুদের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রমজান মুন্সি।
এ সময় স্থানীয় বিএনপি, কৃষক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews