শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২২৮ জন সেবা না বানিজ্যঃ হাওয়ার উপর চলছে মণিরামপুর সেন্ট্রাল হসপিটাল! ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে যোগ দিতে জামায়াতের নেতাকর্মীদের সমাবেশ যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে গাজী ফারুকের মশারি বিতরণ ভাঙ্গায় কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত মহেশপুরে মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ ও র‍্যালি মণিরামপুরে উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মহেশপুরে মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা;বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:ঝিনাইদহের মহেশপুরে মাদকদ্রব্য সেবনের অভিযোগে মো. রানা (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) মহেশপুর থানাধীন বজরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, নেশাগ্রস্ত অবস্থায় গোলযোগ সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর মো. রানাকে মহেশপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ-সংক্রান্ত মামলার নম্বর মহেশপুর থানার মিস মামলা নং-২৫১/২৬।

পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত মো. রানাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়। তিনি মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews