শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২২৮ জন সেবা না বানিজ্যঃ হাওয়ার উপর চলছে মণিরামপুর সেন্ট্রাল হসপিটাল! ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে যোগ দিতে জামায়াতের নেতাকর্মীদের সমাবেশ যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে গাজী ফারুকের মশারি বিতরণ ভাঙ্গায় কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত মহেশপুরে মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ ও র‍্যালি মণিরামপুরে উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মণিরামপুরে উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর(যশোর):কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, যশোর জেলা পূর্ব শাখার উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় ৮০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল ১০টায় শুরু হয়ে ১ ঘণ্টার ১০০ নম্বরের এই এমসিকিউ (MCQ) পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। শ্রেণিভেদে বিভিন্ন বিষয়ের ওপর এই মূল্যায়ন অনুষ্ঠিত হয়। কোমলমতি শিশুদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশ নিতে দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কৃতী শিক্ষার্থীদের মাঝে মোট ৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক। এ সময় তিনি প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের খোঁজখবর নেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, পৌরসভা আমীর অধ্যাপক আব্দুল বারী, পৌরসভা যুব বিভাগের সভাপতি মো. আল আমিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে অধ্যাপক ফজলুল হক কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের যশোর জেলা পূর্ব শাখাকে এমন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করে অভিভাবকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পরীক্ষার ভীতি দূর করার পাশাপাশি পড়াশোনায় তাদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। প্রতি বছর এমন উদ্যোগ অব্যাহত থাকলে প্রকৃত মেধা যাচাইয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতাও বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews