বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১৪ নভেম্বর মণিরামপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি সেবা ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। সাংবাদিক শিহাব উদ্দিনের ঘরে তৃতীয় পুত্রসন্তান, পাঁচ সন্তানের বাবা হলেন তিনি ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভাঙ্গায় কারাবন্দী লিটু প্যারোলে মুক্ত হয়ে দেখলেন বাবার মুখ, জানাজায় আবেগঘন পরিবেশ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ যশোর সীমান্তে বিদেশি মদসহ ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক যশোরে নিজ জমির বেড়া খুলতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী দীর্ঘ অপেক্ষার অবসান: ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ জাভেদ হোসেন খান

মণিরামপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি সেবা ব্যবস্থাপনা প্রশিক্ষণ

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভূমি সেবা ব্যবস্থাপনায় প্রতিটি উপজেলার সেবা গ্রহীতাদের সহজ ও দ্রুত সময়ে সেবাদানের লক্ষে যশোরের অভয়নগর,কেশবপুর ও মণিরামপুর উপজেলার ভূমি সহকারি কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে আধুনিক ভূমি সেবা ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় ও মণিরামপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে বুধবার (২৮শে অক্টঃ) সকালে মণিরামপুর এলজিইডি ভবনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহাং শওকত রশীদ চৌধুরী।

যশোর জেলা প্রশাসক ও উক্ত প্রশিক্ষণ কোর্স স্টাফ মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক ভূমি সংস্কার বোর্ডের অতিরিক্ত সচিব মোঃ আবু সাঈদ,অতিরিক্ত সচিব মোঃ মুনির হোসেন খান(প্রশিক্ষক),যশোর জেলা অতিরিক্ত প্রশাসক(রাজস্ব) মমতাজ বেগম(প্রশিক্ষক),উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন (প্রশিক্ষক) প্রমূখ। উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আহাদ,অভয়নগর উপজেলা সহকারি কমিশনার ভূমি আবীর আনসারী,কেশবপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ আব্দুর রহমান শেখ।
এ ছাড়াও অভয়নগর, কেশবপুর ও মণিরামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে মুহূর্তে ভূমি সেবা নিশ্চিতে উপজেলা ভিত্তিক সংশ্লিষ্ট সকলের মাধ্যমে আধুনিক ভূমি সেবা জনসাধারণের দৌর গোড়ায় পৌছানোর প্রাথমিক এ প্রশিক্ষন কোর্সে প্রশিক্ষকেরা আধুনিক ভূমি সেবা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনায় প্রশিক্ষনার্থীদের অবগত করেন। ভূমি সেবায় জনসাধারণকে কোন ধরনের ভোগান্তি পোহাতে না হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাইরে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে যেনো কেউ প্রতারিত না হয় সে সমস্ত বিষয়েও গুরুত্বারোপ করেন আগত অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews