রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে উত্তরা হাসপাতালে প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ স্বজনদের বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভ্যানচালক আটক পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষের অভিযোগ! দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই মূল লক্ষ্য: এসআরবি-৬ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি: আহত যবিপ্রবির নয় খেলোয়াড় শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক যশোর সীমান্তে ১০ লাখ টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী কিশোর নিহত

বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভ্যানচালক আটক

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোলে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে বেনাপোল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে এসব আলামত জব্দ করা হয়।

আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews