রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে উত্তরা হাসপাতালে প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ স্বজনদের বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভ্যানচালক আটক পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষের অভিযোগ! দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই মূল লক্ষ্য: এসআরবি-৬ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি: আহত যবিপ্রবির নয় খেলোয়াড় শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক যশোর সীমান্তে ১০ লাখ টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী কিশোর নিহত

পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষের অভিযোগ!

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর পৌরসভার সাপ্লাই পানির পাইপে বৈদ্যুতিক খুঁটির আঘাতে ফাটল দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পৌরসভার পাঁচটি গ্রামের বাসিন্দারা পানি সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি ফাটল দিয়ে দিনভর পানি বের হয়ে অপচয় হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মণিরামপুর সরকারি মহিলা কলেজের সামনে সড়কসংলগ্ন স্থানে পৌরসভার সাপ্লাই পানির পাইপে ফাটল দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মণিরামপুর শাখার আওতাধীন বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় পাইপটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে পানি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

ভুক্তভোগী এলাকাগুলোর মধ্যে রয়েছে মোহনপুর, তাহেরপুর, বিজয়রামপুর, কামালপুর ও দুর্গাপুর। এসব এলাকার বাসিন্দারা নিয়মিত পানি সরবরাহ না পাওয়ায় দৈনন্দিন কাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে, পাইপের ফাটল দিয়ে অবিরাম পানি বেরিয়ে যাওয়ায় বিপুল পরিমাণ পানি অপচয় হচ্ছে।

এ বিষয়ে মণিরামপুর পৌরসভার তপু রশিদ বিশ্বাস বলেন, সরকারি রাস্তার পাশে পৌরসভার প্রকৌশল শাখার সাপ্লাই পানির পাইপ থাকার বিষয়টি জানা সত্ত্বেও সেখানে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের শামিল।

অভিযোগের বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলে বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সমাধানের পরামর্শ দেওয়া হয়। পরে মুঠোফোনে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সুপারাভাইজার ইয়াসিন আরাফাত এ বিষয়টি দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দেন।

পাইপের ফাটল দ্রুত মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জনদুর্ভোগ ও পানির অপচয় রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews