রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে উত্তরা হাসপাতালে প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ স্বজনদের বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভ্যানচালক আটক পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষের অভিযোগ! দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই মূল লক্ষ্য: এসআরবি-৬ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি: আহত যবিপ্রবির নয় খেলোয়াড় শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক যশোর সীমান্তে ১০ লাখ টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী কিশোর নিহত

ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বিল্লাল হুসাইন: যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বাকড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতের নাম কুলছুম বেগম (১৯) তিনি বাঁকড়া এলাকার ফারুক হোসেনের পুত্র সাব্বির হোসেনের স্ত্রী এবং পাচপোতা গ্রামের প্রবাসী রুস্তম আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে নিজ বসতঘরে আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে।

খবর পেয়ে বাকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে ছেলের পরিবারের দাবি, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব-ফ্যাসাদ ছিল না। কি কারণে এমন ঘটনা ঘটেছে তারা বলতে পারছেন না।

অপরদিকে মেয়ের পরিবারের দাবি, কুলছুমকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী সাব্বির হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বলেন, আমরা রাতে মোবাইল ফোনে মৃত্যুর সংবাদ পায় ও সরেজমিনে যায়, লাশের প্রাথমিক ভাবে সুরোতহাল রিপোর্ট করি, তবে সঠিক ভাবে কোন কিছু বুঝতে না পারায় লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews