বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:যশোর শহরের ঘোপ এলাকার একটি বাড়ির গ্যারেজ থেকে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ ওরফে অনিক নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক হানিফ ওরফে অনিক কিসমত নওয়াপাড়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত অপর আসামি তালবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোজ্জাম্মেল সাগর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক পিলু খান সড়কের কাজী নাইমুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় ওই দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে কাজী নাইমুর রহমান তার এফজেড ভার্সন-২ মোটরসাইকেলটি বাড়ির গ্যারেজে রেখে যান। ভোরে তিনি দেখতে পান মোটরসাইকেলটি সেখানে নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে সোমবার সকালে থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন। বিকেলে বাহাদুরপুর বাঁশতলা এলাকা থেকে হানিফ ওরফে অনিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
পুলিশের দাবি, ওই মোবাইল ফোনের কথোপকথন পর্যালোচনা করে সাগরের নাম পাওয়া যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে হাশিমপুর সেলফির মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে সাগর পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। পরে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে,অনিক ও সাগরসহ তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। চক্রটির কেউ মোটরসাইকেল চুরি করেন এবং অন্যরা কৌশলে সেগুলো বিক্রি করেন।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews