মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ৭ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক স্ত্রীকে বন্ধুর সাথে বিয়ে দেওয়ার ১২দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! মণিরামপুরে বিশেষ অভিযানে মহিলালীগ নেত্রী গ্রেফতার বাঁকড়ায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা, সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের বার্তা যশোর ঝিকরগাছার আদম ব্যবসায়ী আনোয়ার হোসেনের বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন যশোরে হেরোইন মামলায় বেনাপোলের ইকবালের যাবজ্জীবন যশোর নাভারণ পুরাতন বাজারে ১৫-২০ দোকান উচ্ছেদ বন্ধের দাবিতে ডিসি-ইউএনওর কাছে ব্যবসায়ীদের আবেদন অভয়নগরে জমি বিক্রিতে কমিশন দাবির অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরে কীটনাশক পানে দুই নারীর আত্মহত্যা

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ৭ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান অপু: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোরের ঘিবা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের ঘিবা বিওপির সদস্যরা সীমান্তবর্তী ৭নং ঘিবা মাঠের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করে।

অপরদিকে বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে ৮৩টি শাড়ি, ১.৫ কেজি জিরা, ০৭ প্যাকেট ফুচকা, ৩.৫ কেজি কিসমিস, ২০ প্যাকেট পাতার বিড়ি ও ১১২টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৭,২৯,২০০ টাকা (সাত লক্ষ উনত্রিশ হাজার দুইশত টাকা)।

আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews