শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

যশোরে হেরোইন মামলায় বেনাপোলের ইকবালের যাবজ্জীবন

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক : যশোরে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. ফৌজিয়া হাফসা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন যশোরের বেনাপোলের বোয়ালিয়া গ্রামের ওহাবের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ অক্টোবর সকাল ৬টার দিকে বেনাপোল বাজারে এক ব্যক্তি হেরোইন নিয়ে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালায়। এ সময় বাজারের রাজ বেকারির সামনে থেকে ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে তার পরিহিত পাঞ্জাবির পকেট থেকে পাঁচটি পুঁটলিতে মোট ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে এসআই সুজিত কুমার মৃধা ইকবালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সোমবার এ রায় দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews