সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক:  গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা সংস্কারের পরও টেকেনি কেশবপুর-ত্রিমোহিনী সড়ক, এখন ‘মরণফাঁদ’; দুর্ভোগে লাখো মানুষ ভাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ যশোরে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ঝিনাইদহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ড বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জন বারোবাজার ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির বেদখল জমি পুনরুদ্ধার পা হারানোর পরও ভ্যান চালাচ্ছিলেন ইউসুফ, কৃত্রিম পা পেলেন এমপি ফরিদের উদ্যোগে

যশোরে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর শহরের কোতোয়ালী মডেল থানাধীন ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠীতলা এলাকার জনৈক মোঃ রিপন হোসেনের তিন তলা ভবনের একটি ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:১.আল মুছাব্বির রিয়াদ (২৩), পিতা পিকুল বিশ্বাস, গ্রাম বোংকিরা, থানা ঝিনাইদহ সদর, জেলা ঝিনাইদহ।২.মোঃ রাসেল হোসেন (২৭), পিতা মোঃ ইমান আলী, গ্রাম গোডাউন কলাগাছি, থানা ঝিকরগাছা, জেলা যশোর।৩. ফাহিম সাদিক (২২), পিতা মোঃ শহিদুজ্জামান, গ্রাম বাতানগাছি, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ।৪. মোঃ সিয়াম আলী (২২), পিতা মোঃ সজল আলী, গ্রাম জলিলপুর, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ।

অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ডিভাইস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩টি ল্যাপটপ, ৪টি কম্পিউটার পিসি, ৫টি কম্পিউটার মনিটর, ৪টি কিবোর্ড, ৪টি মাউস, ১৭টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি আইডি কার্ড প্রিন্টার, ১টি কালার প্রিন্টার, ১টি ওয়েব ক্যামেরা, ১টি পাওয়ার ব্যাংক ও বিপুল পরিমাণ বিদেশি নকল ড্রাইভিং লাইসেন্স কার্ড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে এসব ডিভাইস ব্যবহার করে অবৈধভাবে ভুয়া আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন নকল পরিচয়পত্র তৈরি করে অনলাইনের মাধ্যমে প্রতারণা করে আসছিল।

এসআরবি জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অবৈধ মালামাল জব্দ এবং চাঞ্চল্যকর অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews