রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে উত্তরা হাসপাতালে প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ স্বজনদের বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভ্যানচালক আটক পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষের অভিযোগ! দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই মূল লক্ষ্য: এসআরবি-৬ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি: আহত যবিপ্রবির নয় খেলোয়াড় শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক যশোর সীমান্তে ১০ লাখ টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী কিশোর নিহত

শার্শায় পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, নগদ টাকাসহ আলামত উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সোহেল রানা যশোর : যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই (নিঃ) মো. মোস্তাক আহম্মদের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ অক্টোবর রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে বাগুড়ী এলাকায় অভিযান চালায়। বাগুড়ী গ্রামস্থ মাস্টারপাড়ার মো. আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়ির নিচতলার একটি রুমে অভিযান চালিয়ে পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১. মো. হাবিবুর রহমান (৫০), পিতা- আয়ুব আলী, সাং- বালাকান্দা, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ।২. মো. বকুল হোসেন (৫০), পিতা- মৃত আমীন উদ্দীন তরফদার, সাং- পাঁচ কাহনিয়া, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ।
৩. মো. রেজাউল হোসেন (৬০), পিতা- মৃত ছাফেদ আলী মন্ডল, সাং- রামপুর (গোলদারপাড়া), থানা- শার্শা, জেলা- যশোর।

অভিযানে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা (১০০০ টাকার ২৭৬টি নোট), ৩টি স্মার্টফোন, ১০০০ টাকার নোটের সাইজের ৮টি কাচের টুকরা, ২টি লাল সালুক কাপড়, ২টি লাল রঙের কাটিং সুতা ও ১টি নীল রঙের হ্যান্ডব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে কাচের টুকরা, লাল কাপড় ও সুতাকে প্রতারণার কৌশল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল এবং পুনরায় একই ধরনের অপরাধের প্রস্তুতি নিচ্ছিল।

গ্রেফতারকৃতদের আজ (১৬ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews