যশোরে দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশিত:
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১৮
বার পড়া হয়েছে
যশোর অফিস :শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ থাকার কথা রয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দরে দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। দুই দেশের ছুটি ও বন্ধের সময়সূচির কারণে টানা আট দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ১৮ ও ১৯ অক্টোবর আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস ও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে। এ সময় পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ চলবে।
এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।