বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পটুয়াখালীতে ১৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন নূরনগর গ্রীন কোয়ালিশনের কমিটি গঠন,সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি নারী শুধু মানুষ বা উন্নত স্তন্যপায়ী নয়, পাখিরাও নিয়মিত হস্তমৈথুনে লিপ্ত হয় অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন জিয়াউর রহমানের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি 

শুধু মানুষ বা উন্নত স্তন্যপায়ী নয়, পাখিরাও নিয়মিত হস্তমৈথুনে লিপ্ত হয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ: প্রকৃতির এক অদ্ভুত রহস্য উন্মোচন করে বিজ্ঞানীরা জানিয়েছেন যে, শুধু মানুষ বা উন্নত স্তন্যপায়ী নয়, পাখিরাও নিয়মিত হস্তমৈথুনে লিপ্ত হয়। ল্যাঙ্কাশায়ার, সোয়ানসি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, খাঁচায় বন্দী পাখিদের চেয়ে বন্য পাখিরাই একা একা আনন্দ পাওয়ার এই কাজটি বেশি করে।

‘ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ জার্নালে প্রকাশিত এই গবেষণার জন্য বিজ্ঞানীরা ২২টি প্রধান গ্রুপের ১২০টি প্রজাতির পাখির আচরণ নিবিড়ভাবে বিশ্লেষণ করেছেন। সেখানে দেখা যায়, পুরুষ পাখিদের ক্ষেত্রে ৫৫ শতাংশ এবং নারী পাখিদের ক্ষেত্রে ৩৬ শতাংশ রেকর্ডে এই আচরণটি ধরা পড়েছে। বিশেষ করে, আজীবন এক সঙ্গী নিয়ে থাকা একগামী পাখিদের চেয়ে বহু সঙ্গী পরিবর্তন করা পাখিদের মধ্যে নিজেদের শরীরচর্চার এই প্রবণতা অনেক বেশি। পাখিরা সাধারণত কোনো গাছের ডাল বা খেলনার সাথে তাদের ক্লোয়াকা (জননেন্দ্রিয়) ঘষে এবং ডানা ঝাপটে শব্দ করার মাধ্যমে হস্তমৈথুন করে।

বিজ্ঞানীদের মতে বিবর্তনের ধারায় এটি পুরুষ পাখিদের পুরনো শুক্রাণু পরিষ্কার করে প্রজনন ক্ষমতা বাড়াতে এবং দ্রুত যৌন আকাঙ্ক্ষা মেটাতে সাহায্য করে। ডলফিন বা বানরের মতো প্রাণীদের মাঝেও এই স্বমেহনের অভ্যাস রয়েছে। তাই পোষা পাখি এমন আচরণ করলে মালিকদের অযথা ভয় না পেয়ে বরং তাদের কিছুটা গোপনীয়তা ও নিজস্ব সময় দেওয়া উচিত।

Khairul Alom Fardush
Team Science Bee

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews