ডেক্স নিউজ: প্রকৃতির এক অদ্ভুত রহস্য উন্মোচন করে বিজ্ঞানীরা জানিয়েছেন যে, শুধু মানুষ বা উন্নত স্তন্যপায়ী নয়, পাখিরাও নিয়মিত হস্তমৈথুনে লিপ্ত হয়। ল্যাঙ্কাশায়ার, সোয়ানসি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, খাঁচায় বন্দী পাখিদের চেয়ে বন্য পাখিরাই একা একা আনন্দ পাওয়ার এই কাজটি বেশি করে।
'ইকোলজি অ্যান্ড ইভোলিউশন' জার্নালে প্রকাশিত এই গবেষণার জন্য বিজ্ঞানীরা ২২টি প্রধান গ্রুপের ১২০টি প্রজাতির পাখির আচরণ নিবিড়ভাবে বিশ্লেষণ করেছেন। সেখানে দেখা যায়, পুরুষ পাখিদের ক্ষেত্রে ৫৫ শতাংশ এবং নারী পাখিদের ক্ষেত্রে ৩৬ শতাংশ রেকর্ডে এই আচরণটি ধরা পড়েছে। বিশেষ করে, আজীবন এক সঙ্গী নিয়ে থাকা একগামী পাখিদের চেয়ে বহু সঙ্গী পরিবর্তন করা পাখিদের মধ্যে নিজেদের শরীরচর্চার এই প্রবণতা অনেক বেশি। পাখিরা সাধারণত কোনো গাছের ডাল বা খেলনার সাথে তাদের ক্লোয়াকা (জননেন্দ্রিয়) ঘষে এবং ডানা ঝাপটে শব্দ করার মাধ্যমে হস্তমৈথুন করে।
বিজ্ঞানীদের মতে বিবর্তনের ধারায় এটি পুরুষ পাখিদের পুরনো শুক্রাণু পরিষ্কার করে প্রজনন ক্ষমতা বাড়াতে এবং দ্রুত যৌন আকাঙ্ক্ষা মেটাতে সাহায্য করে। ডলফিন বা বানরের মতো প্রাণীদের মাঝেও এই স্বমেহনের অভ্যাস রয়েছে। তাই পোষা পাখি এমন আচরণ করলে মালিকদের অযথা ভয় না পেয়ে বরং তাদের কিছুটা গোপনীয়তা ও নিজস্ব সময় দেওয়া উচিত।
Khairul Alom Fardush
Team Science Bee