বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

মণিরামপুর দিনভর অভিযানে বিপুল সংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ,জরিমানা!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধিঃ নিষিদ্ধঘোষিত চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ এবং নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে এমন নেট-পাটা অপসারনে বৃহস্পতিবার (৩০শে জুলাই) দিনভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,উপজেলা মৎস অফিসার ও গনমাধ্যম কর্মীদের একটি টিম । উপজেলা মৎস্য অফিস এবং মণিরামপুর থানার যৌসার্বিক সহযোগিতায় দিনভর পৃথক এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।
‎তথ্য মোতাবেক,স্থানীয় বাসিন্দাদের তথ্য ও অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের হেলার ঘাট ব্রিজ সংলগ্ন মুক্তেশ্বরী নদীতে অভিযান পরিচালনা করে ৭০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও নেটপাটাসহ বিভিন্ন প্রতিবন্ধক অপসারণ ও বিনষ্ট করা হয়।
‎অভিযসন চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিকাল বেলা মণিরামপুর বাজারের সুতাপট্টিস্থ দুইটি দোকানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষ প্রথমে নিষিদ্ধঘোষিত জাল সংরক্ষণ ও বিক্রয়ের কথা অস্বীকার করলেও পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী পানের দোকান ও গোডাউনে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করে এক্সিকিউটিভ মাজিস্ট্রেট। উদ্ধারকৃত চায়না দুয়ারি জালের দৈর্ঘ্য আনুমানিক ২১০০ (দুই হাজার একশত) মিটার এবং আনুমানিক মূল্য ২,৩৮,০০০ (দুই লাখ আটত্রিশ হাজার) টাকা। উদ্ধারকৃত কারেন্ট জালের দৈর্ঘ্য আনুমানিক ১০,০০০ মিটার এবং আনুমানিক মূল্য ২,১৩,০০০ টাকা (দুই লক্ষ তের হাজার) টাকা। পরবর্তীতে দোকান দুইটির মালিকদের প্রত্যেককে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫(১) ধারায় ২০,০০০ (বিশ হাজার) টাকা করে মোট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত ব্যক্তিরা হলেন মেসার্স সন্দীপ ট্রেডার্স এর প্রোপাইটর সন্দীপ কুণ্ডু (৩৭) এবং মেসার্স মুসলিম স্টোর সুতোর দোকান,-এর প্রোপাইটর আবুল হাসান (৬২)। সর্বশেষ জব্দকৃত জাল উপজেলা পরিষদের ফাঁকা স্থানে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে চলতি তথ্য নিশ্চিত করেছে সহকারি কমিশনার ভূমির বিশেষ মিডিয়া সেল।
‎অভিযানে আরো ছিলেন,মণিরামপুর উপজেলা মৎস অফিসার মোঃ সেলিম রেজা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের এস এম তাজাম্মুল,নয়ন রায়,তৌহিদুল ইসলাম প্রমূখ। এ ছাড়াও অভিযানে মণিরামপুর থানা পুলিশের সদস্যরা বিশেষ ভূমিকা রাখে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলপ জানিয়েছে মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews