সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১ বেনাপোলে কৃষক দল নেতাকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা দাবি যশোরে প্রাথমিক বৃত্তি পেল ১ হাজার ৫৪৫ শিক্ষার্থী, ট্যালেন্টপুলে ৬২২ শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত মহাসড়কের ২’শ মিটার রাস্তায় ৫০ টি গর্ত,ঢালায় উঠে বেরিয়ে পড়েছে রড! যশোর জেলা স্কুলের শিক্ষার্থী ইরফানের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন মণিরামপুরে প্রত্যয় ও নবজীবন এনজিও’র নামে অর্থ কেলেঙ্কারি! নিখোঁজ প্রশান্ত ও সনজিৎ লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত অন্তত ২০; বাসে আগুন, মহাসড়কে যান চলাচল বন্ধ যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর (যশোর):মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে একটি পরিত্যক্ত ওয়ানশুটার গান উ-দ্ধা-র এবং ১৬ ইয়াবাসহ হাফিজুর রহমান নামে এক যুবককে আ-টক করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা ও খেদাপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে মণিরামপুর থানার পুলিশের একটি দল বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় প্রবাসী আব্দুল মান্নানের বাড়ির বাইরের বাথরুমের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মরিচা ধরা একটি পুরাতন ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আ-টক করা সম্ভব হয়নি।

​অপরদিকে, একই রাতে উপজেলার খেদাপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ই-য়া-বা- সহ হাফিজুর রহমান ওরফে বাঙালী নামে এক যুবককে আ-ট-ক করে পুলিশ।

​মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অ-বৈ-ধ অ-স্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র এবং আটককৃত আসামির ঘটনায় থানায় পৃথক দুটি মা-ম-লা দায়ের করা হয়েছে।”

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews