বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, যশোর:যশোর জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের গোহাটা রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
​নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু। এছাড়া আরও বক্তব্য রাখেন— যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, প্রফেসর রেজাউল ইসলাম, আব্দুর রহমান চাকলাদার বাদল, আব্দুল লতিফ ও শেখ ফরিদ। সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকির হোসেন বাবু এবং একরামুল হক জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সদস্য সচিব খবির গাজী। উল্লেখ্য, মূল অনুষ্ঠান শুরুর আগে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদসহ প্রয়াত সকল নেতাকর্মীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
​নবগঠিত আহ্বায়ক কমিটির তালিকা: আহহ্বায়ক: মকবুল হোসেন যুগ্ম আহ্বায়ক: মিনহাজুল আরেফিন, প্রফেসর রেজাউল ইসলাম, আব্দুর রহমান বাদল, আব্দুল লতিফ রানা এবং শেখ ফরিদ।
​সদস্য সচিব: খবির গাজী সদস্যবৃন্দ: অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু, সুশান্ত কুমার মন্ডল, খন্দকার গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট জিএম মুছা, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, ডাঃ নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুর রশিদ মৃধা, প্রণব কুমার রায়, ইমামুল ইসলাম, রুহুল আমিন, শফিকুল ইসলাম, সৈয়দ ফরিদ, হারুন অর রশিদ, আক্তারুজ্জামান, আব্বাস উদ্দিন, হাসিবুল হাসান শিমুল, জাকির হোসেন বাবু, বিএম রশিদ, একরামুল হক জুয়েল, শামীম হোসেন এবং পোল্লাদ সাহা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews