1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

সংবাদ লেখার ক্ষেত্রে বস্তনিষ্ঠতা বজায় রাখার আহ্বান প্রধান বিচারপতির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

ঢাকা অফিস : আইন, বিচার ও সংবিধান বিষয়ে রিপোর্ট করার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

প্রধান বিচারপতির দপ্তরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) প্রথম সুভ্যেনির ‘জাগরণ’র মোড়ক উন্মোচনকালে তিনি আজ এ আহ্বান জানান।

প্রথম বিচারপতি বলেছেন, আইন, বিচার, সংবিধান নিয়ে রিপোর্ট করা জটিল এবং কঠিন বিষয়। এর জন্য সংবাদ কর্মীদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। মোড়ক উন্মোচন শেষে তিনি বলেন, বিচার বিভাগের প্রধানের দায়িত্ব নেওয়ার পর গত প্রায় এক বছরে দেশের সংবাদ মাধ্যমে বিচার বিভাগ নিয়ে যত খবর, প্রতিবেদন হয়েছে বস্তুনিষ্ঠতার প্রশ্নে কোন বিচ্যুতি আমার চোখে পড়েনি। তারপরও সংবাদ বা প্রতিবেদন বস্তুনিষ্ঠ করে প্রচার ও প্রকাশে একজন সংবাদ কর্মীকে আরও সচেষ্ঠ থাকতে হবে।

সুপ্রিম কোর্টে খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, প্রায় প্রতিদিনই আমি খেয়াল করি সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যরা এজলাসে উপস্থিত থেকে খবর সংগ্রহ করছেন এবং দ্রুততার সঙ্গে  প্রচার ও প্রকাশ করছেন। সংবাদ কর্মীদের কাছে আমাদের প্রত্যাশা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আপনারা আমাদের সহযোগী হবেন। সামনের দিনগুলোতে বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি উজ্জল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি।

এ সময় এসআরএফের সভাপতি মাসউদুর রহমান বলেন, প্রকৃত ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি অনেক পদক্ষেপ নিয়েছেন। তার বেশিরভাগ পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। তবে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা না গেলে তা অপূর্ণতা থেকে যাবে।

আমাদেরও চাওয়া বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপন হোক। এতে বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার আরও অনন্য ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন এসআরএফ সভাপতি।

এর আগে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধান বিচারপতির সঙ্গে সব সদস্যকে পরিচয় করিয়ে দেন এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম। উপস্থিত ছিলেন- এসআরএফের সহসভাপতি কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, এসআরএফ যুগ্ম-সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ফকির, দপ্তর সম্পাদক মো. মাঈনুল আহসান, কার্যনির্বাহী সদস্য মো. দিদারুল আলম, গোলাম রব্বানী ও সৈয়দা সাবরিনা মজুমদারসহ এসআরএফের সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট