শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরের আলোচিত গোফরান ও তার সহযোগী সোহেল রানা আটক

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা আলোচিত চরমপন্থী নেতা নাসির শেখ গোফরান অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে। যশোরের অভয়নগর-মনিরামপুর-কেশবপুরসহ আশপাশের জেলাগুলোতে আতঙ্কের আরেক নাম হয়ে ওঠা এই গোফরানকে তার সহযোগী সোহেল রানাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশের তথ্য অনুযায়ী, নাসির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে ২০টির বেশি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ১১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অপরদিকে সোহেল রানার বিরুদ্ধেও বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া একটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে যশোরের অভয়নগর উপজেলার ৭ নম্বর শুভরাডা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বাসিন্দা সোহেল শিকদারের বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রসহ বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা ঘর থেকে নগদ ২০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।

ঘটনার পর অভয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জুয়েল হোসেন। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে এর ছায়া তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ কামরুজ্জামানকে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এস আই কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে খুলনা জেলার রূপসা থানাধীন জাবুসা গ্রাম এলাকার একটি সড়ক থেকে নাসির শেখ গোফরান ও সোহেল রানাকে গ্রেফতার করে। এ সময় নাসির শেখের হেফাজত থেকে লুট হওয়া একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল ও একটি এইচপি ল্যাপটপ উদ্ধার করা হয়। এছাড়া সোহেল রানার কাছ থেকে একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নাসির শেখ গোফরান বিপ্লবী কমিউনিস্ট পার্টির একজন নেতা এবং গোফরান বাহিনী’র প্রধান হিসেবে যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা ছাড়াও খুলনা জেলার ফুলতলা, ডুমুরিয়া, রূপসা ও তেরখাদা এবং নড়াইল জেলার কালিয়া এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামি নাসির শেখ গোফরান ও সোহেল রানাকে সোমবার (১৬ মার্চ) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews