বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বোরহানউদ্দিনে এসইডিপির আওতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

মোঃ ছোবাহান হাওলাদার বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়িত পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (SEDIP) প্রকল্পের অধীনে মোট ২৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, ভোলা–এর আয়োজনে এবং এসইডিপি প্রকল্পের অর্থায়নে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১১ জন শিক্ষার্থীকে প্রতি জন ২৫,০০০ টাকা করে প্রদান করা হয়েছে।
একইভাবে ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১৮ জন শিক্ষার্থীকে প্রতি জন ১০,০০০ টাকা করে প্রদান করা হয়েছে।
মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মনোনীত এই শিক্ষার্থীরা পুরস্কার পেয়েছেন।

প্রধান অতিথি মোঃ রায়হান-উজ্জামান বলেন,
দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে সবার আগে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। গুণগত শিক্ষা নিশ্চিত হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আসবে। গুণগত শিক্ষাই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে, উৎপাদনশীল, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, একাডেমিক সুপারভাইজার আয়েশা ছিদ্দিকা। বক্তব্য রাখেন হাকিমুদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আল আমিন, হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকারিয়া আজম,
বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান,
এছাড়া বক্তব্য দেন কৃতি শিক্ষার্থী নাজমুন নাহার নিশাত, আমিনুল ইসলাম সাকিল এবং মোঃ রায়হান।

এ সময় পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মনোনীত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাসের ঝড় বইছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews