বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরের ডিবি পুলিশের অভিযানে বরিশাল থেকে চুরি হওয়া ট্রাকসহ চোর আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬৭০ বার পড়া হয়েছে

যশোর অফিস : বরিশালের গৌরনদী থেকে একটি মিনি ট্রাক চুরি করে যশোরে এনে বিক্রিকালে চারজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুড়লী মোড়ের রাস্তার পাশ থেকে ওই ট্রাক জব্দ করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।

আটককৃতরা হলো, মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বনগ্রামের ফারুক বেপারীর ছেলে হাফিজ বেপারী (৩২), সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার (২২), পশ্চিম পূবালী গ্রামের হালিম ঘরামীর ছেলে সোহেল ঘরামী (২৩) এবং শশিকর গ্রামের মৃত কার্তিক চন্দ্র রায়ের ছেলে সুশান্ত রায় (৩৫)। এছাড়া পলাতক আসামি মাসুদ (৩২) বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের হেমায়েত হাওলাদারের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে মুড়লী এলাকায় রাস্তার পাশে দাড় করিয়ে রাখা একটি মিনি ট্রাক জব্দ করাহয়। সেখান থেকে আসামি হাফিজ, ফোরকান ও সোহেলকে প্রথমে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানাগেছে, গত ২ আগস্ট দিবাগত রাত ১টার দিকে পলাতক আসামি মাসুদের নেতৃত্ত্বে তারা বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বলরাম পোর্দারের বাড়ি থেকে ট্রাকটি চুরি করে। এবং ওই তিনজন যশোরে নিয়ে আসে। মাসুদ ওই ট্রাক বিক্রির চেষ্টা করে। সেটা বিক্রি করতে না পেরে সুশান্তকে ডেকে নিয়ে আসে। পরে সুুশান্তকে আটক করা হয়। আটক চারজনই ওই ট্রাক চুরি করেছে বলে স্বীকার করে।
ডিবি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার আসামি হাফিজ বেপারী আদালতে চুরির কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews