বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

বেনাপোলে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ আটক

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : সাত মামলার আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ ভারত পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। তিনি ভারতের যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট ভিসায় বেনাপোল ইমিগ্র্রেশনে আসে। ইমিগ্রেশন পুলিশ ডাটাবেজ যাচাইয়ের পর একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।

আটককৃত আব্দুস সামাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর জেলার ৪নং ওয়ার্ড এর মোস্তফাপুর গ্রামের মো: আকিব আলীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় তার নামে মৌলভীবাজার সদর থানায় মামলা একাধিক মামলা রয়েছে। তার সবগুলো মামলা মৌলভী বাজার সদর থানার।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুস্নী বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা আছে। সাথে সাথে মৌলভী বাজার জেলা ডিআইও -১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যাক্তির নামে ৭ টি মামলা আছে। তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুজছে। সে বর্তমানে পলাতক রয়েছে।
বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন, ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews