বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোর চৌগাছায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী-পুরুষ আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে। মঙ্গলবার চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি মাঝের পাড়া ও পুড়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

নিয়মিত মামলায় আটক করা হয় মিজানুর রহমান (৩৪), যার বাড়ি বর্ণি মাঝের পাড়ায়। তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে মোবাইল কোর্টে ১০০ গ্রাম গাঁজাসহ আটক হন তানিয়া খাতুন (৩৭), বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। আদালত তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১হাজার,১শত ৪৮ টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. লায়েকউজ্জামান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews