শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

যশোর ডিবির অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকেলে ডিবির এসআই আব্দুল হাই, এএসআই  সৈয়দ শাহিন ফরহাদ ও এএসআই  নাজমুল হোসেনের সমন্বয়ে গঠিত একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর মাঠপাড়া এলাকা থেকে কালু মোড়ল (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করে।

গ্রেফতারকৃত কালু মোড়ল সাদীপুর এলাকার মৃত আবু মোড়লের ছেলে। পুলিশ জানায়, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আসামিকে পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews