শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

যশোরে সিনেমা হলে তরুণীকে চেতনানাশক খাইয়ে অজ্ঞান, মালামাল লুট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর শহরের মনিহার সিনেমা হলে চেতনানাশক ওষুধ খাইয়ে এক তরুণীকে অজ্ঞান করে তার কাছ থেকে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে তারই পরিচিত এক বন্ধু। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ১৭ জুলাই, বেলা পৌনে দুইটার দিকে।
নড়াইল জেলা সদরের কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদার এর কন্যা লতা (২০) তার এক পরিচিত বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে মনিহার হলে আসেন। একপর্যায়ে ওই বন্ধু কৌশলে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে এবং তার সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।
পরে সিনেমা হলের কর্মীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে হল ম্যানেজারের সহায়তায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ভিকটিমের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
প্রতারকের বন্ধু নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews