শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

যশোরে এক প্রতিবন্ধীকে শ্লীলতাহানীর চেষ্টায় এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে এক মানষিক প্রতিবন্ধী নারীকে (৪৫) শ্লীলতাহানীর চেষ্টা এবং মারপিটের ঘটনায় মহাসিন আলী (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে। মহাসিন শংকরপুর বটতলা মেডিকেল কলেজ রোডের পাটোয়ারীর ছেলে।
ওই নারীর বোন অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তার বোন মানষিক প্রতিবন্ধী। সে কারনে তার বিয়ে সাদি দেয়া হয়নি। তিনি তার বাড়িতে থাকেন। গত ১৩ জুলাই বিকেলে ছাগলের জন্য ঘাষ কাটতে বাড়ি থেকে বের হন। বৃষ্টির কারনে বাড়ির পাশের একটি ছাউনীর নিচে দাড়িয়ে ছিলেন। সে সময় মহাসিন অসৎ উদ্দেশ্যে সেখানে যায়। এবং তার বোনের হাত ধরে টেনে তার বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার বোনও জোর করে। কিন্তু নিয়ে যেতে না পেরে তাকে মারপিটে জখম করে। বিবস্ত্র করে মাটিতে ফেলে দেয়। ঘটনার সময় ওই পথ দিয়ে ছাতা নিয়ে একজন মেডিকেল শিক্ষক যাচ্ছিলেন। তিনি এগিয়ে তাকে তাকে রক্ষা করেন। তাকে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখানো হয়। পরে গত ১৭ জুলাই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিলে চঁাচড়া পুলিশ ফঁাড়ি বিষয়টি তদন্ত করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews