শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক ২, মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ০২ জন আসামী ইয়াবা সহ গ্রেফতার; নিয়মিত মামলা দায়ের ও মোবাইল কোর্টের মাধ্যমে সাঁজা প্রদান।

১৬জুলাই ২০২৫ তারিখে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন দেয়াড়া ইউপির দেয়াড়া সরদার পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আসামীরা হলো মোঃ আজগার আলী (৫৪), পিতা: মৃত আঃ আজিজ দফাদার, মাতাঃ মৃত আছিয়া বেগম, সাং-দেয়াড়া সরদার পাড়া, ইউপি: দেয়াড়া, থানা: কোতয়ালী মডেল, জেলাঃ যশোর। (গ্রেফতার)ও মোঃ উজ্জল হোসেন (৩০), পিতা- মোঃ আজগর আলী, মাতা: মোছাঃ ডালিম বেগম, সাং- দেয়াড়া সরদারপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর।

উপপরিদর্শক এস,এম শাহীন পারভেজ বাদী হয়ে আসামী মোঃ আজগার আলী (৫৪) এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এবং মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান সরদার আসামী মোঃ উজ্জল হোসেন (৩০) কে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আসলাম হোসেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews