বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোরে ভাসুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসির স্ত্রীকে মারপিট থানায় অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোরে ভাসুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মমতাজ বেগম নামে এক প্রবাসির স্ত্রীকে মারপিট, শ্লীলতাহানী, স্বর্ণালংকার ও নগদ লাখ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত ১৩ জুলাই রাতে সদর উপজেলার বলরামপুর গ্রামের পূর্বপাড়ায় এই ঘটনার পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ভাসুরসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো, একই গ্রামের আকের আলী, তার স্ত্রী জেসমিন বেগম, দুই ছেলে আন্তর ও শুভ।
বাদী অভিযোগে বলেছেন, তার স্বামী মালয়েশিয়া প্রবাসি। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে বাদীর ভাসুর বেশ কিছুদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। রাজি না হওয়ায় বাদীকে দেখে নেয়ার হুমকি দেয়। পাশাপাশি বাড়িতে গোসলের সময় আশপাশ থেকে বাদীর নগ্ন ভিডিও ছবি ধারণ শুরু করে। আর সেই ছবি এবং ভিডিও দিয়ে ব্লাকমেইল করার চেষ্টা করে আসছে। তারই জের ধরে গত ১৩ জুলাই রাত ১০টার দিকে বাদীকে আবারও কু-প্রস্বাত দেয়। রাজি না হলে তাকে মারপিট শুরু করে। এরইমধ্যে আসামি আকের আলীর স্ত্রী ও দুই ছেলে সেখানে আসে। এরপর তার চিৎকারে বাদীর ছেলে-মেয়ে এবং তার মা ঠেকাতে গেলে তাদেরও মারপিট করে। এসময় বাদীকে শ্লীলতাহানী ঘটানোর পরে তার গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে নেয়। এরপরে আসপাশের লোকজন এগিয়ে এলে তারা বাদীকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনায় গতকাল ১৪ জুলাই ওই চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews