মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার যশোর হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগ, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবি মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক।

যশোরের বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাত

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাত করেছে বড় ভাই। এঘটনায় আহত মো. শামিম হোসেন (২৫) বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে বেনাপোল কলেজ মোড় এলাকায় নিজ বাড়ির পাশের রাস্তায় শামিমের সঙ্গে তার বড় ভাই আব্দুল আলীমের (৩০) পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আলীম ধারালো ছুরি দিয়ে শামিমকে কোমরের ওপর বাম পাশে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্র জানায়, শামিমের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews