বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

শার্শায় ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে শার্শা থানা এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ জুলাই বিকেলে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শার্শা উপজেলার গাজীর কায়বা এলাকা থেকে মহানন্দ সানা (৩৪) নামে ওই মাদক কারবারিকে আটক করে। তিনি শার্শা থানার পাড়ের কায়বা গ্রামের চন্দ্র সানার ছেলে।
ডিবি পুলিশের এঅভিযানে এসআই শেখ আবু হাসান, এসআই মোল্যা আব্দুল হাই, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই মোঃ নাজমুল ইসলাম এবং তাদের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
আটক মহানন্দ সানার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews