বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোর বেজপাড়া তালতলা-আইটি পার্ক রোডের সংযোগ সড়ক দখলের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
যশোর অফিস : শহরের বেজপাড়া তালতলা-আইটি পার্ক রোডের সংযোগ সড়ক দখলের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার পিয়ারী মোহন রোডের বাসিন্দা মৃত খোরশেদ আলমের ছেলে ফাহিম মুসতাসির বাদী হয়ে এ মামলা করেছেন। আদালতে বিচারক অভিযোগের তদন্ত করে প্রতিবেন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।
বিবাদীরা হলো,পিয়ারী মোহন রোডের সোহরাব হোসেন ও তার ছেলে শাহাদৎ এবং হাবিব হোসেন ও তার স্ত্রী শিল্পী।
মামলার অভিযোগে জানা গেছে, বেজপাড়া মৌজার আরএস ১৩২৭ দাগের ৭৬ শতক জমির মধ্যে ৭ দশমিক ৬২ শতক জমি পৈত্রক সূত্রে ফাহিম মুসতাসির ভোগদখল করছেন। তার বাড়ির সামনে বেজপাড়া তালতলা- আইটি পার্ক সংযোগ সড়ক। ইটের সলিংয়ের এ রাস্তা দিয়ে অনেক পরিবারের লোকজন চলাচল করেন। হটাৎ প্রতিবেশী বিবাদী সোহরাব ও তার পরিবারের সদস্যরা সরকারি এ রাস্তার জায়গা তাদের দাবি করে দখলের ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ৬ জুলাই বিকেলে সোহরাব ও তার পরিবারের সদস্যরা টিনের বেড়া দিয়ে রাস্তা ঘিরে ফেলে। ফাহিমসহ অন্যরা নিষেধ করলে বিবাদীরা কর্ণপাত করেনি। ফলে এলাকার লোকজনের চরম অসুবিধা হচ্ছে। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews