বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

যশোরের নওয়াপাড়া সাবেক অতিরিক্ত সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দীন কারাগারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের অভয়নগরের নওয়াপাড়া কর সার্কেল-১১ এর সাবেক অতিরিক্ত সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দীন আহমেদকে কারাগারে পাঠিয়ে আদালত। মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ ( সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতে বিচারক শেখ নাজমুল আলম আসামির জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
মেজবাহ উদ্দীন আহমেদ খুলনার খালিশপুর থানার বয়রার পালপাড়া রোডের আলাউদ্দীন আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব।
 মামলার অভিযোগে জানা গেছে, মেজবাহ উদ্দীন আহমেদ নওয়াপাড়া কর সার্কেল-১১ এ প্রথম মেয়াদে ২০১৫ সালের ২২ মে থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে ২০১৬ সালের ৩ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অতিরিক্ত সহকারী কর কমিশনার হিসেবে অফিস প্রধানের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে কর্মরত থাকাকালীন ওই অফিসের নামে কোনো ব্যাংক হিসাব নম্বর ছিলো না এবং অদ্যাবধী কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়নি। মেজবাহ উদ্দীন আহমেদ সরকারি টাকা আত্মসাতের উদ্দেশ্যে ২০১৬ সালের ২৯ মার্চ ঊর্দ্ধতন কতর্ৃপক্ষের অনুমোদন না নিয়ে অবৈধভাবে সোনালী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখায় উপ-কর কমিশনার সার্কেল-১১ এর নামে একটি চলতি হিসাব নম্বর খোলেন। এরপর তিনি ১০টি পে-অর্ডার ও ৩টি ডিডি’র মাধ্যমে আয়কর বাবদ জমাকৃত ৩ লাখ ৫ হাজার টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা না দিয়ে ব্যাংকের ওই হিসাবে রেখে দেন। পরবর্তীতে তিনি তার নিজ স্বাক্ষরিত ৬টি চেকের সাহায্যে ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে ২মে পর্যন্ত সময়ের মধ্যে উল্লিখিত ৩ লাখ ৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেন। এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শেষে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন ২০২২ সালের২৭ মার্চ মেজবাহ উদ্দীন আহমেদকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় মেজবাহ উদ্দীন আহমেদকে অভিযুক্ত করে ২০২৪ সালের ২৬ জুন আদালতে চার্জশিট জমাদেন তদন্তকারী কর্মকর্তা উপসহকারী পরিচালক জালাল উদ্দিন। দীর্ঘদিন পলাতক থাকার পর মোজবাহ উদ্দিন গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews