1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক যশোরে ধর্ষণের শিকার শিশুর পরিবারের পাশে বিএনপির সহায়তা সেল

শার্শা’র ভোক্তা-অধিকারের অভিযানে, মোহনা ও আখি ফুড’কে ২ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

আতিকুজ্জামান (শার্শা) যশোর ::শার্শা উপজেলার গোগা বাজারে ভোক্তাদের অধিকার রক্ষায় পরিচালিত এক অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।

রবিবার (০৭ জুলাই ২০২৫) জনসাধারণের স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। অভিযানে অংশ নেন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর উপ অধিনায়ক মেজর মোঃ রাফাত বিন আলম মুন, সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান এবং ক্যাব সদস্য মোঃ আব্দুর রকিব সরদার। এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেছেন শার্শা থানার পুলিশের একটি টিম।

অভিযানে ‘মোহনা ফুড’ নামক প্রতিষ্ঠানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর একাধিক ধারায় গুরুতর অভিযোগ ও অনিয়ম পাওয়া যায়। তাতে, ধারা ৪৩ অনুযায়ী অবৈধভাবে খাদ্য প্রস্তুত করার অপরাধে ৭০হাজার টাকা, ধারা ৪২ অনুযায়ী খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান ব্যবহার করায় এক লক্ষ টাকা, ধারা ৩৭ অনুযায়ী পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ত্রিশ হাজার টাকা মিলে সর্বমোট মোহনা ফুড’ প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

একইসাথে আরেকটি অভিযানে ‘আখি ফুড’ প্রতিষ্ঠানকে ধারা ৪৩ অনুযায়ী অবৈধ খাদ্য প্রস্তুতির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভোক্তাদের অধিকার রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। স্থানীয় ব্যবসায়ীদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে’ যেন তারা আইন মেনে চলেন এবং ভোক্তার সঙ্গে প্রতারণা না করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কার্যক্রমে স্থানীয় সাধারণ জনতা স্বস্তি প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট