বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে :শারমিন এস মুর্শিদ

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

ঢাকা অফিস : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমাদের আছে বিশাল মানব সম্পদ। এ সম্পদ কাজে লাগাতে সরকার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে বলে সরকার আশাবাদী।

আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে সানরাইডার ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘উইমেন অ্যান্ড গোল্ডেন সিটিজেন ট্রেড ফ্যাস্টিভ্যাল ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ শুরু হওয়া তিন দিনব্যাপী এ ফ্যাস্টিভ্যাল চলবে ৬ জুলাই পর্যন্ত।

উপদেষ্টা বলেন, ২০২৪ জুলাই অভ্যুত্থানের বছর পূর্ণ হতে চলেছে। এ অভ্যুত্থানে আমাদের তরুণরা জীবন উৎসর্গ করেছে। কোনো অপশক্তি তাদের আটকাতে পারেনি। কারণ গত ১৫ বছর দেশে অন্যায়ের পাহাড় গড়ে উঠেছিল, যে পাহাড় ভাঙার জন্য জুলাই যুদ্ধের সৃষ্টি হয়েছিল। সেদিন আমাদের সন্তানরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অন্যায়কে রুখে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছিল। তারা কুটিল রাজনীতি বোঝে না। তারা ন্যায্যতার জন্য লড়াই করেছে। অন্যায় করলে আগামীতেও তারা রুখে দাঁড়াবে এটাই তারুণ্য।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য ২৪ জুলাই যুদ্ধে শহীদ মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং জুলাই কন্যা সাবরিনা আফরোজা সেবন্তী।

এছাড়াও উপদেষ্টা বিকেলে গাজীপুরের টঙ্গী এরশাদ নগরে জুলাই যুদ্ধে শহীদ নাফিসা হোসেন ও শহীদ সানজিদা হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews