বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবেলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত ওয়াকিটকি সেট সহ আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবেলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত ওয়াকিটকি সেট সহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। (৩ জুলাই ২০২৫) যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ৮ নং বাসুয়াড়ী ইউনিয়নের কিসমত মাহামুদপুর পশ্চিমপাড়া থেকে আটক করে।

আটক আসামী হলেন : মোঃ ফয়সাল রেজা (৩১), পিতাঃ মৃত মহিদুল ইসলাম, মাতাঃ মোছাঃ মারুফা খাতুন, সাং- কিসমত মাহামুদপুর পশ্চিমপাড়া, ইউপি- ০৮ নং বাসুয়াড়ী, ডাকঃ চাড়াভিটা-৭৪৭০, থানাঃ বাঘারপাড়া, জেলাঃ যশোর। জাতীয় পরিচয়পত্র নং- ১৪৮৮৮০৮৬৬৬।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট- ২৪০ (দুইশত চল্লিশ) পিস অননুমোদিত সচল ওয়াকিটকি সেট- ২ (দুই) টি ব্যাটারী ও চার্জার এ বিষয়ে উপপরিদর্শক জনাব এস এম শাহীন পারভেজ বাদী হয়ে আসামীর বিরুদ্ধে যশোর জেলার বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আসলাম হোসেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews