বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

**** ব্রেকিং নিউজ **** যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ৩

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন কে আটক করেছে। আটক আসামিদের মোবাইল কোর্টের মাধ্যমে সাঁজা প্রদান। (২৯ জুন ২০২৫) তারিখে কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর বাস টার্মিনাল ও গরীবশাহ মাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটক আসামিরা হলেন মোঃ রকি (২১) পিতা- মোঃ লাল্টু, মাতা- মোছাঃ রেকসোনা বেগম, সাং- বাহাদুরপুর পশ্চিমপাড়া, থানা- কোতয়ালী জেলা- যশোর। মোঃ শরিফ (৪২), পিতা- মৃত কালু খাঁ, মাতা- মৃত সুফিয়া খাতুন, সাং- শংকরপুর জমাদ্দার পাড়া, থানা- কোতয়ালী জেলা- যশোর। মোঃ মাসুম হোসেন (২০), পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা- মোছাঃ রুপিয়া বেগম, সাং- বাহাদুরপুর পশ্চিম পাড়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুমাইয়া জাহান (ঝুরকা) আটক আসামী মোঃ রকি (২১) কে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করেন। বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাবিদ হোসেন আটক আসামী মোঃ শরিফ (৪২) ও আসামী-মোঃ মাসুম হোসেন (২০) কে ২৫ (পঁচিশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- (পাঁচশত) টাকা করে অর্থদণ্ড আরোপ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আসলাম হোসেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, যশোর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews