বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

ঝিকরগাছায় চলাচলের রাস্তা কেটে পুকুর খনন ও মাটি বিক্রয় : ইউএনও নিকট অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৬১ বার পড়া হয়েছে

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় চলাচলের রাস্তা কেটে পুকুর খনন ও মাটি বিক্রয় করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নিকট অভিযোগ দিয়েছেন উপজেলার পানিসারা ইউনিয়নের মোহিনীকাঠি গ্রামের মৃত বাবর আলী বিশ্বাসের ছেলে মশিয়ার রহমান। তিনি তার অভিযোগে ৩জনকে বিবাদী করেছেন। বিবাদীরা হলেন, একই গ্রামের মৃত ইন্তাজ আলী গাজীর ছেলে আব্দুল মান্নান, মৃত পরান গাজীর ছেলে আব্দুল হামিদ ও আব্দুল হালিমের ছেলে সম্রাট।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পানিসারা ইউনিয়নের মোহিনীকাঠি গ্রামে মশিয়ার রহমানের ৯৪নং মোহিনীকাটি মৌজায় ১২৮১নং খতিয়ানে ১২৮৩ ও ১২৯৭ নং দাগে বাদির ০৬.৬৭ শতক জমি আছে। উক্ত জমির উপর সরকারি পাকা রাস্তা হইতে বাদির বাড়ীতে যাওয়ার ও বাদির বাড়ী সংলগ্ন আরও ৬-৭ পরিবারের জনগনের চলাচলের রাস্তা রয়েছে। বিবাদীগন বাদির উক্ত জমির পাশে আরও জমি রয়েছে। বর্তমানে বিবাদীগণ স্কেমিটার দিয়ে তাদের জমিসহ বাদির জমির উপর থাকা রাস্তা কেটে পুকুর খনন করে অন্যত্র মাটি বিক্রয় করে দিচ্ছে। বাদি তাদেরকে বলতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধর করতে আসে এমনকি বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করছে। উল্লেখ্য যে, উক্ত রাস্তার মাটি কেটে ফেলায় বাদি ও বাদির বাড়ীর পাশে বাস করা ৬-৭ঘর লোকের যাতায়াতের আর কোন রাস্তা থাকছে না। এমনকি বিকল্প কোন রাস্তাও নেই। এমতবস্থায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট উক্ত রাস্তার মাটিকাটা বন্ধ করণঃসহ সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বাদি মশিয়ার রহমান।
অভিযোগের বিবাদী আব্দুল মান্নান বলেন, আমাদের পুকুরের পাশ দিয়ে মশিয়ারা সারাজীবন চলাচল করতো। আমার পুকুর সংস্কার করেছি। যার কারণে মশিয়ার আমাদের বিরুদ্ধে ইউএনওর নিকট অভিযোগ দিয়েছেন। পুকুর সংস্কার করার জন্য ডিসি অফিসের কোন অনুমোদন আছে কিনা এই বিষয়ে তিনি বলেন এটা আমাদের জানা ছিল না।
পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, মশিয়ার বলে তার কেনা আর আব্দুল মান্নান বলে তার পুকুরের পাড়। তাদের বিষয়ে আমরা স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করছিলাম। কিন্তু মশিয়ার সম্ভাবত ইউএনও এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাহলে যেহেতু প্রশাসনের নিকট অভিযোগ গেছে। দেখা যাক প্রশাসন কি করে। আমাদের প্রশাসনের প্রতি আস্থা আছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার বলেন, আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনার জন্য উপস্থিত হলে বিবাদীদের কাউকে উপস্থিত না পেয়ে বাদিকে থানায় নিয়মিত মামলা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews